নিজেকে এবার যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা ট্রাম্পের - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

নিজেকে এবার যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা ট্রাম্পের




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও-র তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যিশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই  বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছিলেন যে, যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে মাখা থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প তার পোস্টে পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। এমনকি তিনি দাবি করেন যে ট্রাম্প নিজে হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকা সম্ভব হতো না। ট্রাম্পের কট্টর অনুসারীদের মধ্যেও এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে তাকে এই বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। এর আগেও ট্রাম্প নিজেকে বিভিন্ন জনপ্রিয় সিনেমার চরিত্রে ফুটিয়ে তুলতে এআই ছবির আশ্রয় নিয়েছিলেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান যে তিনি পোপ লিও-র কর্মকাণ্ড পছন্দ করছেন না। ট্রাম্পের অভিযোগ পোপ নাকি ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধের বিষয়ে নমনীয়। যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক অস্ত্রকে সমর্থন করেননি। 

অন্যদিকে পোপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ট্রাম্প প্রশাসনের এসব মন্তব্যে ভীত নন এবং তার শান্তির বার্তা কেবল ইঞ্জিল বা গসপেলের শিক্ষার ওপর ভিত্তি করে দেওয়া। তিনি আরও স্পষ্ট করেন যে তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না এবং ধর্মগ্রন্থের অপব্যবহার করা উচিত নয়।

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বনেতাদের এই বাকযুদ্ধ বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পোপের পক্ষ থেকে শান্তির জন্য আহ্বান জানানো হলেও ট্রাম্পের কঠোর অবস্থান এবং সাম্প্রতিক এই এআই ছবি বিতর্ককে আরও উসকে দিয়েছে। 

বর্তমানে তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এবং বিশ্বজুড়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে।

সূত্র: স্কাই নিউজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages