ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি

ফাইল ছবি 


একদিন আগেই ইউরোপের সমালোচনা করে হলোকস্ট স্মরণ দিবস পালন করেছিলেন নেতানিয়াহু । তিনি ইউরোপের দেশ গুলোকে বলেছিলেন, ‘ভালোর জন্য যুদ্ধে যেতে’ এবং ইসরায়েলের কাছ থেকে ইউরোপের ‘শেখা’ উচিত । নেতানিয়াহু বলেছিলেন ইউরোপ এখন এক গভীর নৈতিক দুর্বলতায় আক্রান্ত, নিজের পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে । 

ইউরোপের সমালোচনা করার একদিন পরই ইতালি থেকে ভেসে এলো নেতানিয়াহু জন্য এক দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিল করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। ইতালির ভেরোনা শহরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জর্জিয়া সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতালির সরকার ইসরায়েলের সঙ্গে চলমান প্রতিরক্ষা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালি শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


 ২০০৬ সালে অনুমোদিত এ চুক্তিতে শামোরিক সরঞ্জাম, প্রযুক্তিগত গবেষণাসহ একাধিক জিনিস বিনিময়ের শর্ত ছিল। প্রতি পাঁচ বছর পর পর এ চুক্তি নবায়ন করা হতো। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চুক্তিটি আর চালিয়ে যেতে চাচ্ছে না ইতালি। সম্প্রতি বেশকিছু বিষয় নিয়ে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব চলছিল ইতালির। গত সপ্তাহে ইতালি অভিযোগ করে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি বহরে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে ইতালি। পাল্টা প্রতিক্রিয়ায় গত সোমবার ইতালির রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় ইসরায়েল।


এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি লেবানন সফরকালে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন ও পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজজির সঙ্গে বৈঠক করেন।



গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) নিয়োজিত ইতালির সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 


এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইতালি স্পষ্ট করে দিল যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে আগ্রহী নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages