নেপালকে হারিয়ে ইন্ডিয়ার সাথে ফাইনালে বাংলাদেশ - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২৬

নেপালকে হারিয়ে ইন্ডিয়ার সাথে ফাইনালে বাংলাদেশ




সাফ অ-২০ টুর্নামেন্টে আবারও ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা।

বুধবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন মানিক। 

সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। গোল পেতে ১০ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। 

পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট বাংলাদেশকে যথেষ্ট চাপে রাখে নেপাল। গোলের কয়েকটি আক্রমণ করলেও ভালো সেভ করেছেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। 

৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে উঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস করেন। 

২০২৪ সালে সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages