মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তেই কড়া অবস্থানে যাচ্ছে ইউরোপের দেশগুলো।
স্পেন, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য-এর পর এবার মার্কিন সামরিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না বলেছে অস্ট্রিয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম AFP-এর বরাতে জানা গেছে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের করা আকাশপথ ব্যবহারের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি।
অস্ট্রিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি নিরপেক্ষ দেশ হওয়ায় কোনো যুদ্ধ বা সামরিক সংঘাতে জড়িত পক্ষকে সহায়তা করে না। তাই যুদ্ধসংক্রান্ত সামরিক ফ্লাইটের অনুমতি না দেওয়াই তাদের নীতির অংশ।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপের একাধিক দেশের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে—তারা সরাসরি এই সংঘাতে জড়াতে চায় না। এতে করে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলেও প্রভাব পড়তে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন