ইউরোপে ইসরায়েলের একটি অস্ত্র কারখানায় হামলা - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউরোপে ইসরায়েলের একটি অস্ত্র কারখানায় হামলা



মধ্য ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস–সম্পৃক্ত একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় আগুন দেওয়া হয়। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামে একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা টেলিগ্রামে দাবি করেছে, ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যবহৃত অস্ত্র সরবরাহের কারণে এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

চেক পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের একটি বড় সরবরাহকারী প্রতিষ্ঠান। সূত্র: আল-জাজিরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages