ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২১, ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি



ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার লিখিত শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

বার্তায় বলা হয়েছে, ‘এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।’

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার’ কারণে এটি দেশের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল।

মোজতবা খামেনি নতুন সৌর বছরকে ‘জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর’ হিসেবে অভিহিত করেছেন।

তাকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখনো তার দৃশ্যমান উপস্থিতি দেখা না যাওয়ায়, খামেনির আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

সূত্র: বিবিসি বাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages