এবার সৌদির রাজধানী রিয়াদে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২২, ২০২৬

এবার সৌদির রাজধানী রিয়াদে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা



সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই প্রতিহত করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তবে এই হামলার জন্য কারা দায়ী—এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মার্কিন-ইসরায়েলি হামলার পর সৃষ্ট আঞ্চলিক সংঘাতের জবাবে ইরান সৌদি আরব ও এর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

তেলসমৃদ্ধ দেশগুলোতে চালানো এসব হামলা, যার মধ্যে কয়েকটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আকস্মিক ঘাটতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages