এবার ব্রিটিশ ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২১, ২০২৬

এবার ব্রিটিশ ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান



ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসম যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এবার সরাসরি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছিল যে, ওয়াশিংটনকে ঘাঁটি ব্যবহার করতে দিলে যুক্তরাজ্যের ভূমিও নিরাপদ থাকবে না। 

ইরানের এমন সতর্কতার পরই এ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান ডিয়েগো গার্সিয়া অভিমুখে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেগুলো ভারত মহাসাগরের এই মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আঘাত হানেনি।

পত্রিকাটি জানায়, একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নকালেই ব্যর্থ হয়। অন্যটির দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল, যদিও সেই ইন্টারসেপশন বা প্রতিহত করার প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কখন নিক্ষেপ করা হয়েছে তা ওয়াল স্ট্রিট জার্নাল নির্দিষ্ট করেনি।

রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ইরানের ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে হামলার চেষ্টা ইঙ্গিত দেয় যে, দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ পূর্বে তাদের স্বীকার করা সীমার চেয়ে অনেক বেশি।

ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করা এটাই প্রমাণ করে যে তেহরান আগে যা দাবি করেছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তার চেয়ে বেশি। 

পত্রিকাটিতে আরও বলা হয় যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মাসে দাবি করেছিলেন যে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages