ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন প্রচেষ্টা সফল হবেনা, মাসুদ পেজেশকিয়ান - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন প্রচেষ্টা সফল হবেনা, মাসুদ পেজেশকিয়ান

ফাইল ছবি


ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাসুদ পেজেশকিয়ান এই কথা বলেন।

তিনি আরও বলেছেন, তেহরান ‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’, বরং সব সময়ই গঠনমূলক আলোচনার পক্ষে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages