চিনকে সরাসরি হুমকি ট্রাম্পের, ‘বিরাট সমস্যায় পড়বেন’, সত্যিই কি ইরানকে অস্ত্র দিচ্ছে বেইজিং? - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২৬

চিনকে সরাসরি হুমকি ট্রাম্পের, ‘বিরাট সমস্যায় পড়বেন’, সত্যিই কি ইরানকে অস্ত্র দিচ্ছে বেইজিং?



ইরান যুদ্ধে নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছিল চিন। সেই চিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপনে ইরানকে অস্ত্রপাচারের। এই ঘটনায় এবার ইরানকে ধুয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া সুরে বুঝিয়ে দিলেন, যদি চিন ইরানকে অস্ত্র দেয় তবে ছেড়ে কথা বলবে না আমেরিকা। বিরাট সমস্যায় পড়তে হবে চিনকে।

রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয় ইরান যুদ্ধে বেজিংয়ের তরফে অস্ত্র পাচারের অভিযোগ প্রসঙ্গে। উত্তরে ট্রাম্প বলেন, ‘যদি চিন এমনটা করে থাকে তবে এর ফল ভালো হবে না। ওদের বিরাট সমস্যার মুখে পড়তে হবে।’ এর বেশি আর কোনও মন্তব্য অবশ্য করেননি ট্রাম্প। উল্লেখ্য, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ এখনও শেষ হয়নি, এই অবস্থায় চিন যদি তেহরানকে অস্ত্র সরবরাহ করে তবে তা আমেরিকার জন্য মোটেই সুখের হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages