ট্রামকে পাত্তা দিলোনা যুক্তরাজ্য, ইরানে সেনা পাঠাবেনা স্টারমার - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

ট্রামকে পাত্তা দিলোনা যুক্তরাজ্য, ইরানে সেনা পাঠাবেনা স্টারমার

 


ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছেন এবং এই সংঘাতে সরাসরি জড়িত হওয়া থেকে যুক্তরাজ্যকে দূরে রাখার কথা বলেছেন।

তিনি বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।”

স্টারমার জানান, যুক্তরাজ্য “প্রতিরক্ষামূলক ব্যবস্থা” নিচ্ছে, যাতে “ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই ওই অঞ্চলে আমাদের মিত্রদের” সুরক্ষা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সহায়তার প্রচেষ্টা চালিয়ে যাবে, তবে জোর দিয়ে বলেন: “আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না।”

তবে যুক্তরাজ্য হরমুজ প্রণালীতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এছাড়াও, যুক্তরাজ্য ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে।

সূত্র: আল জাজিরা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages