গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।
অপারেশন ট্রু প্রমিজ-৪-এর ৮৪তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার (২৭ মার্চ) রাতে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত ১১টি স্থানে আঘাত হানে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে।
ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন