১৪ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০২৪

১৪ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

 

খালেদা জিয়া ঃ ছবি সংগৃহীত


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে তিনি সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এর মধ্য দিয়ে ১৪ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক এ প্রধানমন্ত্রী। সর্বশেষ তিনি ২০১০ সালে সেনাকেুঞ্জে গিয়েছিলেন।

এছাড়া ২০১৮ সালের পর বিএনপি চেয়ারপারসন এবারই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপাসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে এবার আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমানও। ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হলো।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারাসহ ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। বিগত সময়ে দলীয়ভাবে এতসংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages