যে একাদশ নিয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

যে একাদশ নিয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

 

মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ (১৩ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন তপু বর্মণ।




ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন, জয় দিয়েই এ বছর শেষ করতে চায় বাংলাদেশ। কোচের সেই কথায় সুর মিলিয়েছিলেন দলটির অধিনায়ক তপু বর্মণও। আগেই জানা, এ ম্যাচে পাওয়া যাবে না জামাল ভূঁইয়াকে।  

 
 
নব্বই দশকের তারকা ক্রিকেটার ছিলেন হালিম শাহ। সাবেক এই ক্রিকেটারের ছেলে কাজেম শাহ কানাডায় বেড়ে উঠেন ফুটবল আবহে। তবে ফুটবলের টানে বছর তিনেক আগে দেশে আসেন। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আগেই। জাতীয় ফুটবল দলের গত কয়েকটি ক্যাম্পেই তিনি ছিলেন। এর মধ্যে একবার মাত্র বদলি ফুটবলার হিসেবে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আজ কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে প্রথম বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন এই ফুটবলার।  
 
 
আজকের ম্যাচেও গোলপোস্টের দায়িত্ব সামলাবেন মিতুল মারমা। রক্ষণে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও শাকিল তপু। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন হৃদয়, শেখ মোরসালিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা। চলতি বছরে বাংলাদেশ দল মাত্র একটি গোল করতে পেরেছে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে শেখ মোরসালিন একমাত্র গোলটি করেছিলেন। 
 
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ (অধিনায়ক), মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. শাকিল আহমেদ তপু, সোহেল রানা, মো. ঈসা ফয়সাল, সৈয়দ শাহ কাজেম এবং মো. সাদ উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages