স্মার্টকার্ড বিতরণ নিয়ে মাঠকর্মীদের ইসির নতুন নির্দেশনা - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

স্মার্টকার্ড বিতরণ নিয়ে মাঠকর্মীদের ইসির নতুন নির্দেশনা

 

নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বিতরণ শুরু হয়নি এমন উপজেলাতেও কার্যক্রম হাতে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।



ইসি সচিব শফিউল আজিম সম্প্রতি নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

 
এতে বলা হয়, মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরণ করা স্মার্টকার্ড দ্রুত বিতরণের উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে হলেও উদ্বোধন করে বিতরণের ব্যবস্থা করতে হবে।
 
সর্বশেষ তথ্যমতে দেশের ৩৫৭টি উপজেলা ও থানায় স্মার্টকার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বর্তমানে ১৮টি উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কাজ চলছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages