তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

 


আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হওয়া তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ৩৬৯ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন।


৪০ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ শুরুটা ভালোই করেছিলো। মুমিনুলের সঙ্গে শাহাদাত হোসেন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে শাহাদাত বেশিক্ষণ টিকতে পারেননি। রোচের বলে আউট হয়ে ১৮ রান করে ফেরেন তিনি। 


এরপর লিটন দাসকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন মুমিনুল। তবে টেস্টে ২১তম ফিফটি করার পরের বলেই সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর লিটন এবং মিরাজের ছোট ছোট ইনিংস বাংলাদেশকে এগিয়ে নিতে থাকে। 

এর মধ্যে লিটন ৪০ করে ফেরেন, অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে ২৩ রান। এই দুইজন আউট হওয়ার পর ফলোঅনের শঙ্কায় পরে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে বাঁচান জাকের আলী এবং তাইজুল ইসলাম। দুইজনের গড়া ৬৮ রানের ইনিংস বাংলাদেশকে ফলোঅন থেকে বাঁচতে অনেক সাহায্য করে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages