ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার, বাংলাদেশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ভারতের - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার, বাংলাদেশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ভারতের

চিন্ময় কৃষ্ণ দাস



বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (সোমবার) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাঁর ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পাঁচদিন পর গত ৩০ অক্টোবর চিন্ময় দাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। 


মামলার আসামিরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু(৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। 


সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক দিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।

অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এ গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি



এদিকে  ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত।

সোমবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা আগামীকাল (২৬ নভেম্বর) বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে।

এদিকে, পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন কার্যালয় থেকে জানানো হয়েছে– দুই বছর আগে চিন্ময় কৃষ্ণদাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি বাংলাদেশে ইসকনের নামে কাজ করতেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages